কেউ আটকাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

The foundation stone for a new 'Babri Mosque' was laid in Murshidabad by expelled TMC MLA Humayun Kabir amid tight security.
Podijeli na Eidoku
কেউ আটকাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন
Foto: arhiva

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এবার অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেস (টিএমসি) থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবির শনিবার রেজিনগরে আনুষ্ঠানিকভাবে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—এই স্থাপনা নির্মাণ থেকে কেউ তাদের থামাতে পারবে না।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের দ্বারা অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতেই এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। মসজিদ ভেঙে ফেলার সেই বর্বরোচিত ঘটনাকে কেন্দ্র করে ভারতে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল, যেখানে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারান। এমন একটি স্পর্শকাতর দিনে নতুন মসজিদের ঘোষণা দেওয়ায় হুমায়ূন কবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতিতে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে। এর জেরে চলতি সপ্তাহের শুরুতে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।

তবে দলের সিদ্ধান্ত এবং সৃষ্ট উত্তেজনার তোয়াক্কা না করে হুমায়ূন কবির রাজ্যের ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করার সময় উপস্থিত মুসলিম জনতা ‘‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’’ স্লোগান দেন।

অনুষ্ঠানে হুমায়ূন কবির দাবি করেন, বাংলায় মুসলমানদের মসজিদ নির্মাণের পূর্ণ অধিকার রয়েছে এবং তিনি কোনো সাম্প্রদায়িক সংঘাতে উস্কানি দিচ্ছেন না। তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পটি রাম মন্দিরের বিরুদ্ধে দাঁড় করানোর উদ্দেশ্যে নয়, বরং সমালোচকরাই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। তিনি হুঁশিয়ারি দেন, বাংলার বাইরে থেকে কেউ এসে এখানে শর্ত চাপিয়ে দিলে তা সহ্য করা হবে না। মসজিদ নির্মাণে রাজনৈতিক চাপ থাকলেও কাজ এগিয়ে যাবে এবং এই উদ্যোগ সফল করতে একজন শিল্পপতি ইতোমধ্যে ৮০ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও তিনি জানান। নতুন এই কমপ্লেক্সটিতে একটি হাসপাতালও থাকবে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি রুপি।

ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে মুর্শিদাবাদে শনিবার ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। রেজিনগর ও পাশের বেলডাঙা এলাকায় যেকোনো ধরনের উত্তেজনা এড়াতে রাজ্য পুলিশ, র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

নেত্রকোনার এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস: বার্ষিক পরীক্ষা স্থগিত Religija i Obrazovanje নেত্রকোনার এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস: বার্ষিক পরীক্ষা স্থগিত 30 Views প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ Religija i Obrazovanje প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ 65 Views না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন Religija i Obrazovanje না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন 44 Views গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত Religija i Obrazovanje গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত 73 Views মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল Religija i Obrazovanje মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল 41 Views বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী Religija i Obrazovanje বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 75 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর Religija i Obrazovanje শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 44 Views