কালিগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে প্রাণ ফিরে পেল প্রকৃতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে প্রাণ ফিরে পেল প্রকৃতি..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে প্রাণ ফিরে পেল প্রকৃতি..
কালিগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে প্রাণ ফিরে পেল প্রকৃতি..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজের সুবিশাল ক্যাম্পাসজুড়ে পাখিদের নিরাপদ বসবাস নিশ্চিত করতে দেড় শতাধিক পাখির অভয়াশ্রম তৈরি করেছে কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আলোকায়ন ফাউন্ডে..

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজের সুবিশাল ক্যাম্পাসজুড়ে পাখিদের নিরাপদ বসবাস নিশ্চিত করতে দেড় শতাধিক পাখির অভয়াশ্রম তৈরি করেছে কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আলোকায়ন ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এবং জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, “মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক। নিজেকে ভালো রাখতে হলে প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা জরুরি। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রচুর গাছ লাগাতে হবে।”

তিনি শিক্ষার্থীদের শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। পাখিদের জন্য আশ্রয়স্থল নির্মাণে শিক্ষার্থীদের উদ্যোগকে তিনি প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কলেজের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সিরাজুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রভাষক মিত্র তাপস কুমার এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাদের।

এ সময় কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোসলেম উদ্দীন, মো. মহিউদ্দীন, রবিউল ইসলাম, শরীফুজ্জামান শরীফ, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রুহুল আমিন, তাহমিনা পারভীন, রেশমা খাতুন, মৌমিতা মল্লিক, এস.কে. রাজিব আহমেদ রাজ, শেখ মোজাফফর হোসেনসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়াও রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক গোবিন্দ দুলাল বর, শিক্ষার্থী অপূর্ব বর, আজমীর হোসেন, জিৎ ধর, লাবিব হাসান, পরমা দাস, মোহিনী মিত্র, নম্রতা ঘোষ, নওশিন নুহা, আনিসা মাহাজাবিন, মাসুদুর রহমান, রাদিত কবির ওশান, মালিহা মেহনাজ মুহী, অর্ক বিশ্বাস প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব উদ্যোগে ক্যাম্পাসজুড়ে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানান উপস্থিত শিক্ষকরা।

לא נמצאו הערות


News Card Generator