রাজাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান… | আই নিউজ বিডি

রাজাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

ঝালকাঠির রাজাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূ..
Condividi su Eidok
রাজাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
Foto: archivio


ঝালকাঠির রাজাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাঠপর্যায়ে কর্মরত এসব কর্মকর্তা-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় তাদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত সমস্যার সমাধান হচ্ছে না। বারবার দাবি জানালেও কর্তৃপক্ষ সুস্পষ্ট উদ্যোগ না নেওয়ার কারণে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

কেন্দ্রীয় অধিকার আদায় পরিষদের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে রাজাপুর উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেন।
তারা জানান, “ছেলে হোক, মেয়ে হোক—দু’টি সন্তানই যথেষ্ট” জাতীয় স্লোগান বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীরা দিনরাত পরিশ্রম করেন। অথচ তাদের নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় কর্মপরিবেশ প্রতিনিয়ত হতাশাজনক হয়ে উঠছে।

মানবিক দাবি দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Notizie del distretto পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Notizie del distretto ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Notizie del distretto দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notizie del distretto চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notizie del distretto লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views