শহীদ সোহরাওয়ার্দী পার্কে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শহীদ সোহরাওয়ার্দী পার্কে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
শহীদ সোহরাওয়ার্দী পার্কে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান..
শহীদ সোহরাওয়ার্দী পার্কে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান..
ছবি: সংগৃহীত
****

শহীদ সোহরাওয়ার্দী পার্কে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী পার্কে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী, গরীবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক শহিদুল আলম। তিনি বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খাইরুল আলম, সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির ও আবু হাসান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম হোসেন, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির ডাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

দোয়া ও কোরআন তেলাওয়াতে অংশ নেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ্ব আকরাম হোসাইন, থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক শামীম, নাসরুল উলুম দাখিল মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা আবু মুসা, মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম নূরী, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা ওয়েজুর রহমান।

মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া কাদিরি।

অনুষ্ঠানে কালিগঞ্জ ও আশাশুনির বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

没有找到评论


News Card Generator