কালিগঞ্জের ইউএনও অনুজা মণ্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জের ইউএনও অনুজা মণ্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জের ইউএনও অনুজা মণ্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত..
কালিগঞ্জের ইউএনও অনুজা মণ্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জের ইউএনও অনুজা মণ্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডলকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইউএনও অনুজা মণ্ডল বলেন, “কালিগঞ্জে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। এখানকার সাধারণ মানুষও অত্যন্ত ভালো; তাদের সহযোগিতায় প্রশাসনিক কার্যক্রম সহজেই পরিচালনা করতে পেরেছি। কালিগঞ্জবাসীর কথা আমি চিরদিন স্মরণ রাখব।” তিনি নিজের ও পরিবারের সদস্যদের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান। সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, অর্থ সম্পাদক মো. শের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, সদস্য শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, তাজুল হাসান সাদ, মীম ইসলাম, শেখ ফারুক হোসেন, সাংবাদিক শেখ ইয়াসিন আলী, শেখ রাকিব হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেক কেটে রিপোর্টার্স ক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক শেখ শরিফুল ইসলামের জন্মদিন উদযাপন করা হয়।

Nessun commento trovato


News Card Generator