আমতলীতে থানায় অভিযোগ করে বিপাকে নারী

আমতলীতে থানায় অভিযোগ করে বিপাকে নারী
Podijeli na Eidoku
আমতলীতে থানায় অভিযোগ করে বিপাকে নারী
Foto: arhiva
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
আমতলীতে থানায় অভিযোগ করার পর নাসিমা বেগম নামে এক নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় নারী নেত্রী মাহমুদা আক্তার হেপি তাকে অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
নাসিমা জানান, বোনের ছেলে মহসিনের কাছে ৫০ হাজার টাকা ও পৌনে এক ভরি গহনা পাওনা ছিলেন। সোমবার দেনা চাইতে গেলে মহসিন ও তার আত্মীয়রা তাকে মারধর করে। আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি হতে দেননি হেপি ও জুয়েল আজাদ নামে এক বিএনপি নেতা। বাঁধার মুখে চিকিৎসা না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন। কিন্তু অভিযোগ দেয়ায় আরও হুমকি পাচ্ছেন বলে দাবি করেন নাসিমা। তিনি বলেন, হেপি আমাকে অভিযোগ তুলতে বলছে। না মানলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে বাড়ি ছাড়া।
অভিযোগ অস্বীকার করে মাহমুদা আক্তার হেপি বলেন, উভয়পক্ষকে মীমাংসার চেষ্টা করেছি। উপজেলা মহিলা দলের আহ্বায়ক মীরা খান জানান, হেপি দলের কোনো পদে নেই।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েছেন। প্রাণনাশের হুমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Vijesti iz okruga শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 30 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Vijesti iz okruga জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Vijesti iz okruga জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Vijesti iz okruga সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Vijesti iz okruga ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Vijesti iz okruga ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 34 Views