আমতলীতে থানায় অভিযোগ করে বিপাকে নারী

আমতলীতে থানায় অভিযোগ করে বিপাকে নারী
Eidok पर शेयर करें
আমতলীতে থানায় অভিযোগ করে বিপাকে নারী
फ़ोटो: संग्रहीत
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
আমতলীতে থানায় অভিযোগ করার পর নাসিমা বেগম নামে এক নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় নারী নেত্রী মাহমুদা আক্তার হেপি তাকে অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
নাসিমা জানান, বোনের ছেলে মহসিনের কাছে ৫০ হাজার টাকা ও পৌনে এক ভরি গহনা পাওনা ছিলেন। সোমবার দেনা চাইতে গেলে মহসিন ও তার আত্মীয়রা তাকে মারধর করে। আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি হতে দেননি হেপি ও জুয়েল আজাদ নামে এক বিএনপি নেতা। বাঁধার মুখে চিকিৎসা না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন। কিন্তু অভিযোগ দেয়ায় আরও হুমকি পাচ্ছেন বলে দাবি করেন নাসিমা। তিনি বলেন, হেপি আমাকে অভিযোগ তুলতে বলছে। না মানলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে বাড়ি ছাড়া।
অভিযোগ অস্বীকার করে মাহমুদা আক্তার হেপি বলেন, উভয়পক্ষকে মীমাংসার চেষ্টা করেছি। উপজেলা মহিলা দলের আহ্বায়ক মীরা খান জানান, হেপি দলের কোনো পদে নেই।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েছেন। প্রাণনাশের হুমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ ज़िला समाचार কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ 9 Views চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান ज़िला समाचार চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 11 Views চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা ज़िला समाचार চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 51 Views শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো ज़िला समाचार শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 53 Views সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ ज़िला समाचार সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 62 Views ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ज़िला समाचार ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 87 Views ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ज़िला समाचार ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 75 Views