সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু..
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু..
ছবি: সংগৃহীত
****

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামের প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়া দাশ মৃত উত্তম দাসের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা দু’জনই মৌতলা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত রিয়ার কাকাতো ভাই সুদর্শন দাশ ও দীপঙ্কর দাশ জানান, রিয়া ও সুস্মিতাকে নিয়ে তাঁদের বৌদি ভারতী দাশ আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি শিশু দু’টিকে পাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

পরে গ্রাম্য চিকিৎসক আমিন সরদারের পরামর্শে তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ সমাহিত করার অনুমতিও দেওয়া হয়েছে।”

Ingen kommentarer fundet


News Card Generator