দীঘিনালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস–২০২৫ উদযাপন | আই নিউজ বিডি

দীঘিনালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস–২০২৫ উদযাপন

“নারী ও কন্যাশিশুদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে একত্রিত হোন” বার্তায় খাগড়াছড়ির দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
দীঘিনালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস–২০২৫ উদযাপন
ছবি: সংগৃহীত

 

 মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি করার পর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় ‘১৬ দিনের সক্রিয় প্রচারণা’। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের মাধ্যমে এ কর্মসূচি শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দিন, থানা প্রতিনিধি এস আই মো. আলাউদ্দিন, সাংবাদিক জাকির হোসেন, নারী কার্বারী অঞ্জলি ত্রিপুরা ও নারী ইউনিয়ন পরিষদ সদস্য বিপরীতা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা কমিউনিটি চেঞ্জ মেকারের সদস্যরা। 

 প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মাদ ইনামুল হাছান বলেন, “ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনলাইন হয়রানি শুধু একজনকে নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনসহ সকলকে এ বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “অনলাইন মাধ্যম ব্যবহারে নারীদের সচেতন হওয়া উচিত। এতে তারা নিজেকে নিরাপদ রাখতে পারবে এবং ডিজিটাল হয়রানি থেকে রক্ষা পাবে। নারীরা যত বেশি শিক্ষিত হবে, যত বেশি বই পড়বে, তত বেশি সচেতন থাকবে, অধিকার আদায়ে কথা বলতে পারবে, ডিজিটাল সহিংসতা থেকে দূরে থাকতে পারবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দিন বলেন, “অনলাইন প্ল্যাটফর্ম এখন শিক্ষার বড় মাধ্যম। কিন্তু সচেতনতার ঘাটতির কারণে অনেক নারী ও কন্যাশিশু অনিচ্ছাকৃত সমস্যায় পড়ে। ফেসবুকসহ সকল অনলাইন মাধ্যমের সঠিক ব্যবহার করলে তারা ডিজিটাল সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে পারবে।”

থানা প্রতিনিধি এস আই আলাউদ্দিন বলেন, “নারী ও কন্যাশিশুদের প্রতি যে কোনো ধরনের ডিজিটাল বা সাইবার হয়রানি একটি দণ্ডনীয় অপরাধ। কেউ সমস্যায় পড়লে ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে থানায় বা সাইবার সেলে অভিযোগ জানাতে হবে। পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।”

সাংবাদিক জাকির বলেন, "অনলাইন মাধ্যম বিশেষ করে ফেসবুক তরুণ তরুণীরা বেশি ব্যবহার করে থাকে। ফেসবুকে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। অসৎ উদ্দেশ্য   অনেকেই মেসেজ দিয়ে রিলেশনশিপ তৈরি করে মেয়েদের কাছে থেকে ছবি সহ বিভিন্ন তথ্য নিয়ে ট্রাপে ফালানোর চেষ্টা করে থাকে। মেয়েরা অনলাইন ব্যবহারে সতর্ক হলে ডিজিটাল সহিংসতা কমে আসবে।

নারী কার্বারী অঞ্জলি ত্রিপুরা ও নারী ইউনিয়ন পরিষদ সদস্য বিপরীতা চাকমা সহ অন্যান্যরা  বলেন, “আমাদের সমাজ এখনও পুরুষতান্ত্রিক। তাই পরিবার থেকে নারীর উপর নানা ধরনের মানসিক চাপ ও সহিংসতার ঘটনা ঘটে। পরিবার সচেতন হলে, নারীরা শিক্ষিত হলে এবং অধিকার আদায়ে তারা নিজেই এগিয়ে আসলে এই নির্যাতন কমবে। নারীর ক্ষমতায়ন শুধু অর্থনৈতিক নয়, ডিজিটাল নিরাপত্তার সাথেও জড়িত। আমাদের লক্ষ্য হলো গ্রাম ও পাড়ায় সচেতনতা বাড়ানো এবং মেয়েদের যেন ভয় না পেয়ে ডিজিটাল টুল ব্যবহার করার পরিবেশ নিশ্চিত করা। পরিবার ও সমাজের সহায়তা থাকলে অনলাইন ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার পল ত্রিপুরা সমাপনী বক্তব্যে উপস্থিত অতিথিদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন “১৬ দিনের এই বিশেষ প্রচারণার মাধ্যমে আমরা মাঠপর্যায়ে নারী ও কন্যাশিশুর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধি করা-কে মূল লক্ষ্য হিসেবে নিয়েছি। আশা করি, এই প্রচারণা এলাকার জনগণের মধ্যে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে।”

উপস্থিত সকলে মনে করেন,  নারী নির্যাতন এবং নারী ও কন্যাশিশুদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে  সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হলে নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ ও নারীদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ করা যাবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 5 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 23 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Районные новости ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views