দীঘিনালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস–২০২৫ উদযাপন | আই নিউজ বিডি

দীঘিনালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস–২০২৫ উদযাপন

“নারী ও কন্যাশিশুদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে একত্রিত হোন” বার্তায় খাগড়াছড়ির দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
দীঘিনালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস–২০২৫ উদযাপন
ছবি: সংগৃহীত

 

 মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি করার পর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় ‘১৬ দিনের সক্রিয় প্রচারণা’। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের মাধ্যমে এ কর্মসূচি শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দিন, থানা প্রতিনিধি এস আই মো. আলাউদ্দিন, সাংবাদিক জাকির হোসেন, নারী কার্বারী অঞ্জলি ত্রিপুরা ও নারী ইউনিয়ন পরিষদ সদস্য বিপরীতা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা কমিউনিটি চেঞ্জ মেকারের সদস্যরা। 

 প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মাদ ইনামুল হাছান বলেন, “ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনলাইন হয়রানি শুধু একজনকে নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনসহ সকলকে এ বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “অনলাইন মাধ্যম ব্যবহারে নারীদের সচেতন হওয়া উচিত। এতে তারা নিজেকে নিরাপদ রাখতে পারবে এবং ডিজিটাল হয়রানি থেকে রক্ষা পাবে। নারীরা যত বেশি শিক্ষিত হবে, যত বেশি বই পড়বে, তত বেশি সচেতন থাকবে, অধিকার আদায়ে কথা বলতে পারবে, ডিজিটাল সহিংসতা থেকে দূরে থাকতে পারবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দিন বলেন, “অনলাইন প্ল্যাটফর্ম এখন শিক্ষার বড় মাধ্যম। কিন্তু সচেতনতার ঘাটতির কারণে অনেক নারী ও কন্যাশিশু অনিচ্ছাকৃত সমস্যায় পড়ে। ফেসবুকসহ সকল অনলাইন মাধ্যমের সঠিক ব্যবহার করলে তারা ডিজিটাল সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে পারবে।”

থানা প্রতিনিধি এস আই আলাউদ্দিন বলেন, “নারী ও কন্যাশিশুদের প্রতি যে কোনো ধরনের ডিজিটাল বা সাইবার হয়রানি একটি দণ্ডনীয় অপরাধ। কেউ সমস্যায় পড়লে ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে থানায় বা সাইবার সেলে অভিযোগ জানাতে হবে। পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।”

সাংবাদিক জাকির বলেন, "অনলাইন মাধ্যম বিশেষ করে ফেসবুক তরুণ তরুণীরা বেশি ব্যবহার করে থাকে। ফেসবুকে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। অসৎ উদ্দেশ্য   অনেকেই মেসেজ দিয়ে রিলেশনশিপ তৈরি করে মেয়েদের কাছে থেকে ছবি সহ বিভিন্ন তথ্য নিয়ে ট্রাপে ফালানোর চেষ্টা করে থাকে। মেয়েরা অনলাইন ব্যবহারে সতর্ক হলে ডিজিটাল সহিংসতা কমে আসবে।

নারী কার্বারী অঞ্জলি ত্রিপুরা ও নারী ইউনিয়ন পরিষদ সদস্য বিপরীতা চাকমা সহ অন্যান্যরা  বলেন, “আমাদের সমাজ এখনও পুরুষতান্ত্রিক। তাই পরিবার থেকে নারীর উপর নানা ধরনের মানসিক চাপ ও সহিংসতার ঘটনা ঘটে। পরিবার সচেতন হলে, নারীরা শিক্ষিত হলে এবং অধিকার আদায়ে তারা নিজেই এগিয়ে আসলে এই নির্যাতন কমবে। নারীর ক্ষমতায়ন শুধু অর্থনৈতিক নয়, ডিজিটাল নিরাপত্তার সাথেও জড়িত। আমাদের লক্ষ্য হলো গ্রাম ও পাড়ায় সচেতনতা বাড়ানো এবং মেয়েদের যেন ভয় না পেয়ে ডিজিটাল টুল ব্যবহার করার পরিবেশ নিশ্চিত করা। পরিবার ও সমাজের সহায়তা থাকলে অনলাইন ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার পল ত্রিপুরা সমাপনী বক্তব্যে উপস্থিত অতিথিদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন “১৬ দিনের এই বিশেষ প্রচারণার মাধ্যমে আমরা মাঠপর্যায়ে নারী ও কন্যাশিশুর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধি করা-কে মূল লক্ষ্য হিসেবে নিয়েছি। আশা করি, এই প্রচারণা এলাকার জনগণের মধ্যে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে।”

উপস্থিত সকলে মনে করেন,  নারী নির্যাতন এবং নারী ও কন্যাশিশুদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে  সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হলে নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ ও নারীদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ করা যাবে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Noticias del distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 57 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views