আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।..

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।..
আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।..
ছবি: সংগৃহীত
আশুলিয়া প্রতিনিধি শরীফ মিয়া

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ সোহরাব (৩২) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি নামাপাড়া এলাকার মোঃ তাজুল ইসলাম ওরফে তারার ছেলে। তিনি ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator