কালিগঞ্জের কৃষ্ণনগরে নাগরিক ফোরাম গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা

****
Eidok-এ শেয়ার
কালিগঞ্জের কৃষ্ণনগরে নাগরিক ফোরাম গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা
ছবি: সংগৃহীত

কালিগঞ্জের কৃষ্ণনগরে নাগরিক ফোরাম গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি নাগরিক ফোরাম গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় কৃষ্ণনগরের কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাই স্কুলের হলরুমে অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুলের আহ্বানে সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষক ও গণমাধ্যমকর্মী মো. আফজাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, যুব প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।

 

সভায় ফোরাম গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি সংগঠনের কাঠামো ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

 

আলোচনা শেষে ফোরামের গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আগামী ৬ নভেম্বর পুনরায় আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় গঠনতন্ত্র উপস্থাপন ও ফোরামের পরিচালনা কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মাওলানা আইয়ুব হোসেন, ইউপি সদস্য নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, অবসরপ্রাপ্ত র‌্যাব সদস্য আকবার হোসেন, শিক্ষক আমিনুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুল মাজেদ, নাসির উদ্দিন, সেলিম হোসেন, দেবদাস কুমার, সালাউদ্দিন টুটুল, ব্যবসায়ী আসফারুজ্জামান, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, সিপিপির উপজেলা কো-অর্ডিনেটর মিয়ারাজ হোসেন, মোস্তফা কারিগর, জাহাঙ্গীর আলম, প্রাণী চিকিৎসক জহুরুল ইসলাম, সোহেল এবং গণমাধ্যমকর্মী তাজুল হাসান সাদ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে জেলার খবর নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 ভিউ ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল জেলার খবর ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 ভিউ খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন জেলার খবর খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 35 ভিউ কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ জেলার খবর কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 52 ভিউ সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জেলার খবর সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 52 ভিউ সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন জেলার খবর সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 114 ভিউ সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ জেলার খবর সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 57 ভিউ