কালিগঞ্জের কৃষ্ণনগরে নাগরিক ফোরাম গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি নাগরিক ফোরাম গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় কৃষ্ণনগরের কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাই স্কুলের হলরুমে অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুলের আহ্বানে সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষক ও গণমাধ্যমকর্মী মো. আফজাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, যুব প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।
সভায় ফোরাম গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি সংগঠনের কাঠামো ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
আলোচনা শেষে ফোরামের গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আগামী ৬ নভেম্বর পুনরায় আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় গঠনতন্ত্র উপস্থাপন ও ফোরামের পরিচালনা কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মাওলানা আইয়ুব হোসেন, ইউপি সদস্য নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, অবসরপ্রাপ্ত র্যাব সদস্য আকবার হোসেন, শিক্ষক আমিনুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুল মাজেদ, নাসির উদ্দিন, সেলিম হোসেন, দেবদাস কুমার, সালাউদ্দিন টুটুল, ব্যবসায়ী আসফারুজ্জামান, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, সিপিপির উপজেলা কো-অর্ডিনেটর মিয়ারাজ হোসেন, মোস্তফা কারিগর, জাহাঙ্গীর আলম, প্রাণী চিকিৎসক জহুরুল ইসলাম, সোহেল এবং গণমাধ্যমকর্মী তাজুল হাসান সাদ।