আশুলিয়ায় পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আশুলিয়ায় পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার..

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
আশুলিয়ায় পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার..
আশুলিয়ায় পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার..
ছবি: সংগৃহীত
Eye news bd ,, SHARIF MIA

২৩ নভেম্বর, ২০২৫
আশুলিয়া সংবাদ
ছবিসহ 

আশুলিয়ায় পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরিফ মিয়া, সাভার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

মাননীয় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম–এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আশুলিয়া থানা দীর্ঘদিন ধরেই মাদক ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করছে। তারই অংশ হিসেবে গত ২২ নভেম্বর ২০২৫, দুপুর ২টা ৪০ মিনিটে, থানা এলাকার কাঠগড়া পলানপাড়া গ্রামস্থ রুহুল আমিনের বাড়ির সামনে পাকা রাস্তা সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি নেতৃত্ব দেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান। এসময় তার সঙ্গে ছিলেন এসআই মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—কক্সবাজারের বড় ডেইল নোয়াখালীপাড়ার টেকনাফ এলাকার আব্দুস ছবুর ছেলে মোঃ শহীদুল্লাহ (৩১)।

পুলিশ জানায়, উক্ত আসামির কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator