যশোরে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, এলাকায় ক্ষিপ্ত জনতার রোষ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, এলাকায় ক্ষিপ্ত জনতার রোষ..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
যশোরে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, এলাকায় ক্ষিপ্ত জনতার রোষ..
যশোরে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, এলাকায় ক্ষিপ্ত জনতার রোষ..
ছবি: সংগৃহীত
মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোরে ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক। স্থানীয়রা তাকে মারধর করার পর পুলিশ হেফাজতে নেয়। মেয়েটি হাসপাতালে ভর্তি।..

যশোরে ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে আটক করেছে পুলিশ। বিষয়টি স্থানীয়রা প্রথমে থানায় খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। ঘটনার পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে চুল কেটে দেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে বাবা মেয়েকে ধর্ষণ করেন। পরে মেয়েটি বিষয়টি তার ফুফুকে জানালে, ফুফুসহ অন্যান্য আত্মীয়রা ঘটনাস্থলে এসে বাবাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বাবা নিজেই ধর্ষণের বিষয়টি স্বীকার করেন।

মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছেন, এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না। মেয়েটির চিকিৎসা রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া এগোবে।

স্থানীয়রা এবং পরিবারের অভিযোগ অনুযায়ী, আসামির বাড়ি মনিরামপুর উপজেলায়, কিন্তু তারা যশোরের চাঁচড়া বাজার এলাকায় ভাড়া থাকেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator