বরগুনায় অভিযান: ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, দুই জনের অর্থদণ্ড | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় অভিযান: ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, দুই জনের অর্থদণ্ড

বরগুনায় অভিযান: ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, দুই জনের অর্থদণ্ড
Eidok'ta paylaş
বরগুনায় অভিযান: ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, দুই জনের অর্থদণ্ড
Fotoğraf: derleme
 
জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনা শহরে ভুয়া সাইনবোর্ড ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে চার ভুয়া চিকিৎসককে আটক ও শাস্তি প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই জনকে কারাদণ্ড এবং অপর দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ বরগুনা পৌরশহরের বিভিন্ন এলাকায় সামারি ট্রায়াল পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। অভিযানকালে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে— জহিরুল ইসলাম সৌরভকে এক বছর ছয় মাস এবং সুজন চন্দ্র লস্করকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিধান রঞ্জন সরকার ও দিলীপ কুমার দাসকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০–এর ২২ ধারা অনুযায়ী এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, শহরের ফার্মেসি পট্টি এলাকায় ভুয়া পদবী ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার দায়ে চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তিনজন দোষ স্বীকার করায় প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। তবে জরিমানা দিতে না পারায় সুজন চন্দ্র লস্করকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর জহিরুল ইসলাম সৌরভ দোষ স্বীকার না করায় তাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এই বিষয়ে বেঞ্চ সহকারী মো. কামাল হোসেন জানান, সামারি ট্রায়াল পরিচালনার সময় ভুয়া সাইনবোর্ড ও পরিচয় ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার প্রমাণ মেলে। আইন অনুযায়ী চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হলেও একজন জরিমানা না দেওয়ায় কারাদণ্ডভোগ করতে হবে। অন্যদিকে একজনকে গুরুতর অপরাধ বিবেচনায় দীর্ঘ মেয়াদী কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ İlçe Haberleri দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। İlçe Haberleri চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা İlçe Haberleri নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা İlçe Haberleri নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী İlçe Haberleri লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ İlçe Haberleri ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক İlçe Haberleri  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views