বরগুনায় অভিযান: ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, দুই জনের অর্থদণ্ড | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় অভিযান: ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, দুই জনের অর্থদণ্ড

বরগুনায় অভিযান: ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, দুই জনের অর্থদণ্ড
Eidok-এ শেয়ার
বরগুনায় অভিযান: ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, দুই জনের অর্থদণ্ড
ছবি: সংগৃহীত
 
জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনা শহরে ভুয়া সাইনবোর্ড ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে চার ভুয়া চিকিৎসককে আটক ও শাস্তি প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই জনকে কারাদণ্ড এবং অপর দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ বরগুনা পৌরশহরের বিভিন্ন এলাকায় সামারি ট্রায়াল পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। অভিযানকালে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে— জহিরুল ইসলাম সৌরভকে এক বছর ছয় মাস এবং সুজন চন্দ্র লস্করকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিধান রঞ্জন সরকার ও দিলীপ কুমার দাসকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০–এর ২২ ধারা অনুযায়ী এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, শহরের ফার্মেসি পট্টি এলাকায় ভুয়া পদবী ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার দায়ে চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তিনজন দোষ স্বীকার করায় প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। তবে জরিমানা দিতে না পারায় সুজন চন্দ্র লস্করকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর জহিরুল ইসলাম সৌরভ দোষ স্বীকার না করায় তাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এই বিষয়ে বেঞ্চ সহকারী মো. কামাল হোসেন জানান, সামারি ট্রায়াল পরিচালনার সময় ভুয়া সাইনবোর্ড ও পরিচয় ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার প্রমাণ মেলে। আইন অনুযায়ী চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হলেও একজন জরিমানা না দেওয়ায় কারাদণ্ডভোগ করতে হবে। অন্যদিকে একজনকে গুরুতর অপরাধ বিবেচনায় দীর্ঘ মেয়াদী কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Bezirksnachrichten অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 43 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Bezirksnachrichten মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Bezirksnachrichten ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Bezirksnachrichten ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Bezirksnachrichten জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views