বেপরোয়া বাস দূর্ঘটনায় ৩ জন যাত্রীর মৃত্যুর ঘটনায় চালক র‍্যাবের হাতে… | আই নিউজ বিডি

বেপরোয়া বাস দূর্ঘটনায় ৩ জন যাত্রীর মৃত্যুর ঘটনায় চালক র‍্যাবের হাতে গ্রেপ্তার

ঠাকুরগাঁও ছেড়ে আসা নাবিল পরিবহনের দ্রুত গতির একটি বাসটি দিনাজপুরের ঘোড়াঘাটে আম বোঝাই মিনি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।   এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে ৩জন যাত্রী নিহত হয়।..
Eidok-এ শেয়ার
বেপরোয়া বাস দূর্ঘটনায় ৩ জন যাত্রীর মৃত্যুর ঘটনায় চালক র‍্যাবের হাতে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
 
স্টাফ রিপোর্টার,দিনাজপুর  >  বেপরোয়া ভাবে বাস চালিয়ে দুর্ঘটনার কবলে ৩ যাত্রীর নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে   র‍্যাব ১৩ এর যৌথ টিম।
অভিযুক্ত বাস চালক হামিদুল ইসলাম (৪৫) পঞ্চগড়ের বোদার সুতিপকরী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
মামলার উদ্ধৃতি দিয়ে র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ১৩ জুন রাত ১০ টায় ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার নাবিল কাউন্টার হতে পঞ্চগড় হয়ে ঢাকা গামী ( ঢাকা- মেট্রো-ব-১৪-৭২৭৭) বাসটি যাত্রা শুরু করে।  চালক দ্রুত গতি নিয়ন্ত্রণ করতে না পারায় বাসটি রাত সোয়া ৩ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর মোড়ে একটি আম বোঝাই মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-২০-৮২৩৩) পেছনে ধাক্কা দেয়।   এতে নাবিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় তামান্না আক্তারসহ (২৫) বাসে আরো ২জন যাত্রী নিহত হয় এবং আরো ২ যাত্রী গুরুতর আহত হন। এব্যাপারে তামান্নার পিতা হাসেম আলী পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন মামলা নং- ১০/৭৮।
অভিযুক্ত চালক গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। র‍্যাবের অনুসন্ধ্যানে গতকাল সোমবার ১৭ নভেম্বর তাকে গ্রেপ্তার করেছে  র‌্যাব-১৩, সিপিসি-১ এবং নীলফামারীর সিপিসি-২ এর যৌথ চৌকস আভিযানিক দল 
###

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 ভিউ