বেপরোয়া বাস দূর্ঘটনায় ৩ জন যাত্রীর মৃত্যুর ঘটনায় চালক র‍্যাবের হাতে… | আই নিউজ বিডি

বেপরোয়া বাস দূর্ঘটনায় ৩ জন যাত্রীর মৃত্যুর ঘটনায় চালক র‍্যাবের হাতে গ্রেপ্তার

ঠাকুরগাঁও ছেড়ে আসা নাবিল পরিবহনের দ্রুত গতির একটি বাসটি দিনাজপুরের ঘোড়াঘাটে আম বোঝাই মিনি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।   এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে ৩জন যাত্রী নিহত হয়।..
Eidok-এ শেয়ার
বেপরোয়া বাস দূর্ঘটনায় ৩ জন যাত্রীর মৃত্যুর ঘটনায় চালক র‍্যাবের হাতে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
 
স্টাফ রিপোর্টার,দিনাজপুর  >  বেপরোয়া ভাবে বাস চালিয়ে দুর্ঘটনার কবলে ৩ যাত্রীর নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে   র‍্যাব ১৩ এর যৌথ টিম।
অভিযুক্ত বাস চালক হামিদুল ইসলাম (৪৫) পঞ্চগড়ের বোদার সুতিপকরী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
মামলার উদ্ধৃতি দিয়ে র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ১৩ জুন রাত ১০ টায় ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার নাবিল কাউন্টার হতে পঞ্চগড় হয়ে ঢাকা গামী ( ঢাকা- মেট্রো-ব-১৪-৭২৭৭) বাসটি যাত্রা শুরু করে।  চালক দ্রুত গতি নিয়ন্ত্রণ করতে না পারায় বাসটি রাত সোয়া ৩ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর মোড়ে একটি আম বোঝাই মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-২০-৮২৩৩) পেছনে ধাক্কা দেয়।   এতে নাবিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় তামান্না আক্তারসহ (২৫) বাসে আরো ২জন যাত্রী নিহত হয় এবং আরো ২ যাত্রী গুরুতর আহত হন। এব্যাপারে তামান্নার পিতা হাসেম আলী পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন মামলা নং- ১০/৭৮।
অভিযুক্ত চালক গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। র‍্যাবের অনুসন্ধ্যানে গতকাল সোমবার ১৭ নভেম্বর তাকে গ্রেপ্তার করেছে  র‌্যাব-১৩, সিপিসি-১ এবং নীলফামারীর সিপিসি-২ এর যৌথ চৌকস আভিযানিক দল 
###

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 76 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 75 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views