হাসিনা ও কামালের মোট সম্পদ কত?

Following the death sentence and confiscation order, former PM Sheikh Hasina's declared assets of over Tk 4 crore have come under scrutiny.
Eidokでシェア
হাসিনা ও কামালের মোট সম্পদ কত?
写真:提供
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদের তথ্য সামনে এসেছে।

  • 'জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের' মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার পর থেকেই দেশজুড়ে তার সম্পদের পরিমাণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন, যেখানে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে থাকা সকল সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার কথা বলা হয়েছে।

    নির্বাচন কমিশনের (ইসি) হলফনামা অনুযায়ী, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট সম্পদের অর্থমূল্য ৪ কোটি ৩৪ লাখ টাকা। ইসিতে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তার অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা জমা ছিল। এছাড়া ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৫৫ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) ছিল।

    স্থাবর সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো ১৫ দশমিক ৩ বিঘা কৃষি জমি, যার অর্জনকালীন মূল্য ৬ লাখ ৭৮ হাজার টাকা, যা গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে অবস্থিত। এছাড়াও, ঢাকার পূর্বাচলে ৩৪ লাখ ৭৬ হাজার টাকার একটি প্লট এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনতলা ভবনসহ ৬ দশমিক ১০ শতক (আংশিক) জমির মালিকানা রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৫ লাখ টাকা। ব্যক্তিগত সম্পদের মধ্যে ১৩ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণসহ মূল্যবান ধাতু এবং উপহার থেকে পাওয়া তিনটি মোটরগাড়িও তিনি হলফনামায় উল্লেখ করেছিলেন। ট্রাইব্যুনালের এই নির্দেশের ফলে এখন এসব সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 政治 (せいじ) সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 34 Views পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 政治 (せいじ) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 28 Views গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 政治 (せいじ) গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 30 Views ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 政治 (せいじ) ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 36 Views তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 政治 (せいじ) তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 41 Views কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই 政治 (せいじ) কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই 96 Views বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু 政治 (せいじ) বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু 63 Views