বরগুনায় বিয়ের প্রলোভনে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় বিয়ের প্রলোভনে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ

বরগুনায় বিয়ের প্রলোভনে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ
Поделиться в Eidok
বরগুনায় বিয়ের প্রলোভনে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ
Фото: из открытых источников

জেলা প্রতিনিধি,বরগুনা।।

তালাকপ্রাপ্তা এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন বছর শারীরিক শোষণের অভিযোগে মো. রুবেল মুন্সী নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তরুণী এ মামলা করেন। মামলাটি গ্রহণ করে জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত রুবেল মুন্সী (২৮) বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকী গ্রামের রুস্তুম আলী মুন্সীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

মামলার অভিযোগে জানা যায়, বাদী ও আসামী পরস্পর প্রতিবেশী। চার বছর আগে বাদীর তালাক হয়। এরপর আসামী রুবেল তাদের বাড়িতে নিয়মিত যাওয়া-আসা করতেন এবং বিভিন্ন সময় সহযোগিতার মাধ্যমে পরিবারটির বিশ্বাস অর্জন করেন। প্রায় তিন বছর আগে তিনি তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় মৌলভী ও কোরআন শরিফ সাক্ষী রেখে গোপনে বিয়ে করেন। পরে তরুণীকে ঢাকায় নিয়ে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী হিসেবে তিন বছর একসঙ্গে বসবাস করেন।

ভুক্তভোগী তরুণী জানান, তিন বছর ধরে বারবার কাবিননামা চাইলেও রুবেল সময়ক্ষেপণ করতেন। কিছুদিন আগে বাবার বাড়িতে আসার পর গত ১৪ নভেম্বর তিনি ও তার বাবা আবার কাবিন রেজিস্ট্রির কথা তুললে রুবেল সম্পর্ক অস্বীকার করে বলেন, তিনি কোনোদিনই বিয়ে করেননি। এরপর তিনি সেখান থেকে চলে যান। তরুণীর অভিযোগ, তিন বছর সংসার করার পর এখন রুবেল বিয়েই অস্বীকার করছে এবং তাকে প্রতারণার মাধ্যমে শারীরিক সম্পর্ক করেছে।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন বলেন, আদালতের আদেশ পেলেই তদন্ত শুরু করা হবে। বাদীর দেওয়া নম্বরে রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Закон-Суд শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 260 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Закон-Суд নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 79 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Закон-Суд সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 68 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Закон-Суд শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 71 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Закон-Суд তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 56 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Закон-Суд তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 69 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Закон-Суд নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 63 Views