মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়া ১৬ বছর পর র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং এলাকায় র্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনায় নিজ মা আঙ্গুরা বেগমকে হত্যা করে ফজল মিয়া পলাতক ছিলেন। দায়রা নং-২২/২০০৬ মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।
গ্রেফতারের পর ফজল মিয়াকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট