১৬ বছর পর র‍্যাবের জালে ধরা পড়লো মাকে হত্যার দণ্ডপ্রাপ্ত ফজল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

১৬ বছর পর র‍্যাবের জালে ধরা পড়লো মাকে হত্যার দণ্ডপ্রাপ্ত ফজল..

Nahid Hasan avatar   
Nahid Hasan
১৬ বছর পর র‍্যাবের জালে ধরা পড়লো মাকে হত্যার দণ্ডপ্রাপ্ত ফজল..
১৬ বছর পর র‍্যাবের জালে ধরা পড়লো মাকে হত্যার দণ্ডপ্রাপ্ত ফজল..
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়া ১৬ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং এলাকায় র‌্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনায় নিজ মা আঙ্গুরা বেগমকে হত্যা করে ফজল মিয়া পলাতক ছিলেন। দায়রা নং-২২/২০০৬ মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

গ্রেফতারের পর ফজল মিয়াকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator