নীলফামারীর ডোমারে ধানক্ষেতে সরিষা: শূন্য কর্ষণ পদ্ধতিতে কৃষকের হাসি | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীর ডোমারে ধানক্ষেতে সরিষা: শূন্য কর্ষণ পদ্ধতিতে কৃষকের হাসি

নীলফামারীর ডোমার উপজেলায় শূন্য কর্ষণ পদ্ধতিতে সরিষা চাষে ব্যাপক সাড়া মিলছে। উপজেলার দশটি ইউনিয়নেই চলতি মৌসুমে বিনা চাষে সরিষা আবাদ করছেন কৃষকেরা। কম খরচে বেশি লাভ—এই সুবিধার কারণে এ পদ্ধতিকে অত্যন্ত ..
Eidok-এ শেয়ার
নীলফামারীর ডোমারে ধানক্ষেতে সরিষা: শূন্য কর্ষণ পদ্ধতিতে কৃষকের হাসি
ছবি: সংগৃহীত

উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম জানান, গত বছর পরীক্ষামূলকভাবে শূন্য কর্ষণে সরিষা চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় এবার ব্যাপকভাবে বিস্তৃতি পেয়েছে। আমন ধান পেকে গেলে ধান কাটার পাঁচ দিন আগে ভেজা জমিতে বীজ ছিটিয়ে দিলেই সহজে অঙ্কুরোদ্গম হয়। ধান কাটার সময় স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যাওয়ায় বাড়তি খরচও হয় না।

 

তিনি আরও বলেন, এবার কৃষকেরা মূলত বারী-১৪ জাতের সরিষা চাষ করছেন। প্রতি বিঘায় প্রয়োজন মাত্র ১ কেজি বীজ। উপজেলায় মোট ৮১০ জন কৃষক ভর্তুকিতে বীজ পাচ্ছেন।

 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বজলার রহমান জানান, বামনিয়া ইউনিয়নে প্রতি ব্লকে ৫ হেক্টর করে ক্লাস্টার আকারে শূন্য কর্ষণে সরিষা চাষ হচ্ছে। খরচ কম, উৎপাদন ভালো, সময়মতো বপন—সব মিলিয়ে জমি দুই ফসলি থেকে তিন ফসলিতে রূপান্তরিত হয়েছে। গত বছরের সাফল্যের পর এবার পুরো উপজেলাজুড়ে কৃষকদের এই পদ্ধতিতে চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

 

কৃষকদের ভাষ্য—শূন্য কর্ষণ পদ্ধতিতে উৎপাদন খরচ ৪০ শতাংশ পর্যন্ত কমে আসে, শ্রমও কম লাগে এবং জমি দ্রুত কাজে লাগানো যায়। তাদের আশা, এ পদ্ধতি অব্যাহত থাকলে ডোমারে সরিষার উৎপাদন আরও বাড়বে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 47 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 55 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 55 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 47 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views