নীলফামারীর ডোমারে ধানক্ষেতে সরিষা: শূন্য কর্ষণ পদ্ধতিতে কৃষকের হাসি | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীর ডোমারে ধানক্ষেতে সরিষা: শূন্য কর্ষণ পদ্ধতিতে কৃষকের হাসি

নীলফামারীর ডোমার উপজেলায় শূন্য কর্ষণ পদ্ধতিতে সরিষা চাষে ব্যাপক সাড়া মিলছে। উপজেলার দশটি ইউনিয়নেই চলতি মৌসুমে বিনা চাষে সরিষা আবাদ করছেন কৃষকেরা। কম খরচে বেশি লাভ—এই সুবিধার কারণে এ পদ্ধতিকে অত্যন্ত ..
Eidok-এ শেয়ার
নীলফামারীর ডোমারে ধানক্ষেতে সরিষা: শূন্য কর্ষণ পদ্ধতিতে কৃষকের হাসি
ছবি: সংগৃহীত

উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম জানান, গত বছর পরীক্ষামূলকভাবে শূন্য কর্ষণে সরিষা চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় এবার ব্যাপকভাবে বিস্তৃতি পেয়েছে। আমন ধান পেকে গেলে ধান কাটার পাঁচ দিন আগে ভেজা জমিতে বীজ ছিটিয়ে দিলেই সহজে অঙ্কুরোদ্গম হয়। ধান কাটার সময় স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যাওয়ায় বাড়তি খরচও হয় না।

 

তিনি আরও বলেন, এবার কৃষকেরা মূলত বারী-১৪ জাতের সরিষা চাষ করছেন। প্রতি বিঘায় প্রয়োজন মাত্র ১ কেজি বীজ। উপজেলায় মোট ৮১০ জন কৃষক ভর্তুকিতে বীজ পাচ্ছেন।

 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বজলার রহমান জানান, বামনিয়া ইউনিয়নে প্রতি ব্লকে ৫ হেক্টর করে ক্লাস্টার আকারে শূন্য কর্ষণে সরিষা চাষ হচ্ছে। খরচ কম, উৎপাদন ভালো, সময়মতো বপন—সব মিলিয়ে জমি দুই ফসলি থেকে তিন ফসলিতে রূপান্তরিত হয়েছে। গত বছরের সাফল্যের পর এবার পুরো উপজেলাজুড়ে কৃষকদের এই পদ্ধতিতে চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

 

কৃষকদের ভাষ্য—শূন্য কর্ষণ পদ্ধতিতে উৎপাদন খরচ ৪০ শতাংশ পর্যন্ত কমে আসে, শ্রমও কম লাগে এবং জমি দ্রুত কাজে লাগানো যায়। তাদের আশা, এ পদ্ধতি অব্যাহত থাকলে ডোমারে সরিষার উৎপাদন আরও বাড়বে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views