নীলফামারীর ডোমারে ধানক্ষেতে সরিষা: শূন্য কর্ষণ পদ্ধতিতে কৃষকের হাসি | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীর ডোমারে ধানক্ষেতে সরিষা: শূন্য কর্ষণ পদ্ধতিতে কৃষকের হাসি

নীলফামারীর ডোমার উপজেলায় শূন্য কর্ষণ পদ্ধতিতে সরিষা চাষে ব্যাপক সাড়া মিলছে। উপজেলার দশটি ইউনিয়নেই চলতি মৌসুমে বিনা চাষে সরিষা আবাদ করছেন কৃষকেরা। কম খরচে বেশি লাভ—এই সুবিধার কারণে এ পদ্ধতিকে অত্যন্ত ..
Eidok-এ শেয়ার
নীলফামারীর ডোমারে ধানক্ষেতে সরিষা: শূন্য কর্ষণ পদ্ধতিতে কৃষকের হাসি
ছবি: সংগৃহীত

উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম জানান, গত বছর পরীক্ষামূলকভাবে শূন্য কর্ষণে সরিষা চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় এবার ব্যাপকভাবে বিস্তৃতি পেয়েছে। আমন ধান পেকে গেলে ধান কাটার পাঁচ দিন আগে ভেজা জমিতে বীজ ছিটিয়ে দিলেই সহজে অঙ্কুরোদ্গম হয়। ধান কাটার সময় স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যাওয়ায় বাড়তি খরচও হয় না।

 

তিনি আরও বলেন, এবার কৃষকেরা মূলত বারী-১৪ জাতের সরিষা চাষ করছেন। প্রতি বিঘায় প্রয়োজন মাত্র ১ কেজি বীজ। উপজেলায় মোট ৮১০ জন কৃষক ভর্তুকিতে বীজ পাচ্ছেন।

 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বজলার রহমান জানান, বামনিয়া ইউনিয়নে প্রতি ব্লকে ৫ হেক্টর করে ক্লাস্টার আকারে শূন্য কর্ষণে সরিষা চাষ হচ্ছে। খরচ কম, উৎপাদন ভালো, সময়মতো বপন—সব মিলিয়ে জমি দুই ফসলি থেকে তিন ফসলিতে রূপান্তরিত হয়েছে। গত বছরের সাফল্যের পর এবার পুরো উপজেলাজুড়ে কৃষকদের এই পদ্ধতিতে চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

 

কৃষকদের ভাষ্য—শূন্য কর্ষণ পদ্ধতিতে উৎপাদন খরচ ৪০ শতাংশ পর্যন্ত কমে আসে, শ্রমও কম লাগে এবং জমি দ্রুত কাজে লাগানো যায়। তাদের আশা, এ পদ্ধতি অব্যাহত থাকলে ডোমারে সরিষার উৎপাদন আরও বাড়বে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি أخبار المنطقة রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী أخبار المنطقة সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী أخبار المنطقة মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত أخبار المنطقة কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ أخبار المنطقة ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 25 Views