বরগুনায় স্বামীর বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নারী ও… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় স্বামীর বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা

বরগুনায় স্বামীর বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা..
Delen op Eidok
বরগুনায় স্বামীর বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা
Foto: archief

জেলা প্রতিনিধি,বরগুনা।।

নয় বছর সংসার করার পরে স্ত্রীকে তালাক দিয়ে গোপন রেখে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে সাবেক স্বামী তরিকুল ইসলাম নিপুর বিরুদ্ধে।তালাক দেওয়া স্ত্রী বাদি হয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিবার মামলাটি করেন। ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আসামী তরিকুল ইসলাম নিপু বরগুনা জেলার আমতলী উপজেলার আবদুল লতিফ হাওলাদারের ছেলে। অপর আসামী নিপুর মা কহিনুর বেগম। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

জানা যায়, বাদির বাবার বাড়ি বরগুনা সদর উপজেলায়। ২০১৭ সালে নিপুর সঙ্গে বাদির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্রসন্তান রয়েছে। এরপর থেকে তাদের মধ্যে কলহ লেগে থাকে। আসামী নিপু তার স্ত্রীকে চলতি বছরের ৩০ অক্টোবর তালাক দিয়ে গোপন রাখেন। কিছুদিন পর নিপু তালাকের নোটিশ তার শশুর মো: দেলোয়ার হোসেনের নিকট পাঠিয়ে দেয়।

বাদি বলেন, নিপু আমাকে তালাক দিয়ে কিছু দিন গোপন রাখে। পরে আমার বাবার ঠিকানায় তালাকের নোটিশ পাঠিয়ে দেয়। আমার বাবা ১৪ নভেম্বর আমাকে ফোন দিয়ে তালাকের বিষয়টি জানান। এই সময় আমি নিপুর সংসারে স্ত্রী হিসাবে নিপুর সঙ্গে একই বিছানায় থাকি। নিপু জানেন আমি তার স্ত্রী নই। আমি জানি নিপু আমার স্বামী।

নিপু আমাকে তার বাড়িতে রেখে ৩০ অক্টোবর হতে ১৩ নভেম্বর রাত পর্যন্ত আমার সঙ্গে একাধিকবার শারিরীক সম্পর্ক করেন। যা ধর্ষণের অপরাধ। ১৪ নভেম্বর আমি নিপুর কাছে তালাকের বিষয়টি জানতে চাই। নিপু তালাকের কথা স্বীকার করেন। নিপুর মা বলেন, তোমাকে নিপু অনেকদিন আগে তালাক দিয়েছে। আমাদের বাড়ি তোমার থাকা উচিৎ নয়। নিপুর মা নিপুকে তালাক দিতে সহায়তা করেছে। এছাড়া নিপু পরকীয়ায় জড়িত। আমি তাকে বাধা দিতাম। এ কারনে আমাকে তালাক দিতে পারে।

এদিকে, এসব নিয়ে কথা বলতে চাইলে নিপুর ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District Nieuws দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District Nieuws চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 58 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District Nieuws লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ District Nieuws ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক District Nieuws  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views