বরগুনায় স্বামীর বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নারী ও… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় স্বামীর বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা

বরগুনায় স্বামীর বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা..
I-share sa Eidok
বরগুনায় স্বামীর বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা
Larawan: kuha mula sa arkibo

জেলা প্রতিনিধি,বরগুনা।।

নয় বছর সংসার করার পরে স্ত্রীকে তালাক দিয়ে গোপন রেখে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে সাবেক স্বামী তরিকুল ইসলাম নিপুর বিরুদ্ধে।তালাক দেওয়া স্ত্রী বাদি হয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিবার মামলাটি করেন। ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আসামী তরিকুল ইসলাম নিপু বরগুনা জেলার আমতলী উপজেলার আবদুল লতিফ হাওলাদারের ছেলে। অপর আসামী নিপুর মা কহিনুর বেগম। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

জানা যায়, বাদির বাবার বাড়ি বরগুনা সদর উপজেলায়। ২০১৭ সালে নিপুর সঙ্গে বাদির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্রসন্তান রয়েছে। এরপর থেকে তাদের মধ্যে কলহ লেগে থাকে। আসামী নিপু তার স্ত্রীকে চলতি বছরের ৩০ অক্টোবর তালাক দিয়ে গোপন রাখেন। কিছুদিন পর নিপু তালাকের নোটিশ তার শশুর মো: দেলোয়ার হোসেনের নিকট পাঠিয়ে দেয়।

বাদি বলেন, নিপু আমাকে তালাক দিয়ে কিছু দিন গোপন রাখে। পরে আমার বাবার ঠিকানায় তালাকের নোটিশ পাঠিয়ে দেয়। আমার বাবা ১৪ নভেম্বর আমাকে ফোন দিয়ে তালাকের বিষয়টি জানান। এই সময় আমি নিপুর সংসারে স্ত্রী হিসাবে নিপুর সঙ্গে একই বিছানায় থাকি। নিপু জানেন আমি তার স্ত্রী নই। আমি জানি নিপু আমার স্বামী।

নিপু আমাকে তার বাড়িতে রেখে ৩০ অক্টোবর হতে ১৩ নভেম্বর রাত পর্যন্ত আমার সঙ্গে একাধিকবার শারিরীক সম্পর্ক করেন। যা ধর্ষণের অপরাধ। ১৪ নভেম্বর আমি নিপুর কাছে তালাকের বিষয়টি জানতে চাই। নিপু তালাকের কথা স্বীকার করেন। নিপুর মা বলেন, তোমাকে নিপু অনেকদিন আগে তালাক দিয়েছে। আমাদের বাড়ি তোমার থাকা উচিৎ নয়। নিপুর মা নিপুকে তালাক দিতে সহায়তা করেছে। এছাড়া নিপু পরকীয়ায় জড়িত। আমি তাকে বাধা দিতাম। এ কারনে আমাকে তালাক দিতে পারে।

এদিকে, এসব নিয়ে কথা বলতে চাইলে নিপুর ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 41 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 72 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views