যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিকজুটির বিষপান, যুবকের মৃত্যু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিকজুটির বিষপান, যুবকের মৃত্যু..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিকজুটির বিষপান, যুবকের মৃত্যু..
যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিকজুটির বিষপান, যুবকের মৃত্যু..
ছবি: সংগৃহীত
যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপানের ঘটনায় সাদিকুর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় তরুণীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।..

শোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপানের ঘটনায় সাদিকুর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান এক অজ্ঞাত পরিচয়ের তরুণীকে সঙ্গে নিয়ে বিনোদিয়া পার্কে ঘুরতে যান। সেখানে ঘোরাঘুরির এক পর্যায়ে দু’জনই বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে।

বিষের প্রভাবে তারা অসুস্থ হয়ে পড়লে পার্কের অন্য দর্শনার্থীরা বিষয়টি টের পান। খবর পেয়ে পার্ক কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুপুর ১টা ২৫ মিনিটে সাদিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

Keine Kommentare gefunden


News Card Generator