জামালপুর

জামালপুরে খ্যাতিমান কবি ও সাহিত্যিক আশরাফুল মান্নানের মৃত্যুতে গভীর শোক।

জামালপুর প্রতিনিধি :
মুতাসিম বিল্লাহ বায়জিদ
Auf Eidok teilen
জামালপুরে খ্যাতিমান কবি ও সাহিত্যিক আশরাফুল মান্নানের মৃত্যুতে গভীর শোক।
Foto: Archiv

জামালপুরে খ্যাতিমান কবি ও সাহিত্যিক আশরাফুল মান্নানের মৃত্যুতে গভীর শোক। 

জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় খ্যাতির ছড়াকার প্রয়াণে এলাকায় শোকের ছায়া।

বাংলাদেশের খ্যাতিমান ছড়াকার, কবি, গীতিকার ও শিশু সাহিত্যিক, জামালপুরের গর্ব,  শ্রদ্ধেয় আশরাফুল মান্নান আর নেই। আজ রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ১৯৭১ সালের এসএসসি ব্যাচের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল মান্নান ছিলেন একজন উচ্চমানের সাহিত্যিক, মানবিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর চিন্তা, মনন ও লেখনীর মাধ্যমে তিনি সমাজে ছড়িয়েছেন মানবতা, ন্যায়ের বার্তা ও আলোকিত চিন্তার বীজ।

বহুগুণে গুণান্বিত এই ছড়াকার ছন্দব্যবহারে ছিলেন অসাধারণ দক্ষ। জামালপুরের আঞ্চলিক ভাষাকে তিনি অসামান্য নৈপুণ্যে ব্যবহার করে সমৃদ্ধ করেছেন বাংলা ছড়ার ভাণ্ডার।

আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুক আমিন। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Bezirksnachrichten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 17 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Bezirksnachrichten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 77 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Bezirksnachrichten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 36 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Bezirksnachrichten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 33 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Bezirksnachrichten ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Bezirksnachrichten কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 25 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Bezirksnachrichten চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 41 Views