জামালপুরে খ্যাতিমান কবি ও সাহিত্যিক আশরাফুল মান্নানের মৃত্যুতে গভীর শোক।
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় খ্যাতির ছড়াকার প্রয়াণে এলাকায় শোকের ছায়া।
বাংলাদেশের খ্যাতিমান ছড়াকার, কবি, গীতিকার ও শিশু সাহিত্যিক, জামালপুরের গর্ব, শ্রদ্ধেয় আশরাফুল মান্নান আর নেই। আজ রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ১৯৭১ সালের এসএসসি ব্যাচের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল মান্নান ছিলেন একজন উচ্চমানের সাহিত্যিক, মানবিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর চিন্তা, মনন ও লেখনীর মাধ্যমে তিনি সমাজে ছড়িয়েছেন মানবতা, ন্যায়ের বার্তা ও আলোকিত চিন্তার বীজ।
বহুগুণে গুণান্বিত এই ছড়াকার ছন্দব্যবহারে ছিলেন অসাধারণ দক্ষ। জামালপুরের আঞ্চলিক ভাষাকে তিনি অসামান্য নৈপুণ্যে ব্যবহার করে সমৃদ্ধ করেছেন বাংলা ছড়ার ভাণ্ডার।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুক আমিন।
Application « Eye News BD »
commentaires 0