যশোর জেনারেল হাসপাতালে ফের রোগীর ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে… | আই নিউজ বিডি

যশোর

যশোর জেনারেল হাসপাতালে ফের রোগীর ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই নারী আটক!

****
Dela på Eidok
যশোর জেনারেল হাসপাতালে ফের রোগীর ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই নারী আটক!
Foto: arkiv

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষারত এক রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের মেডিসিন বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোসাম্মৎ তমা খানম যশোর সদর উপজেলার মাহিদিয়া পুলের হাট এলাকার মোহাম্মদ হোসেন আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তমা খানম হাসপাতালে করোনারি ইউনিটের নিচতলায় ৬নং মেডিসিন বহির্বিভাগের সামনে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বন্যা (১৯) ও তানিয়া (২২) নামে দুই নারী কৌশলে তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ২ হাজার ৫০০ টাকা বের করার চেষ্টা করেন। তবে তমা খানম বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের হাতেনাতে ধরে ফেলেন।

পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে ওই দুই নারীকে আটক করে গার্ড পুলিশের হেফাজতে দেন।

আটককৃত নারীরা হলেন— পাবনা জেলার আমিনবাজার থানার কাশীনাথপুর গ্রামের আল আমিনের স্ত্রী বন্যা (১৯) এবং একই গ্রামের রায়হানের স্ত্রী তানিয়া (২২)। তারা বর্তমানে যশোরের রূপদিয়া চাউলিয়া তেলপাম্প এলাকার আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকেন বলে জানা গেছে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Distriktsnyheter দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 73 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Distriktsnyheter চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 52 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheter নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 83 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheter নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 49 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Distriktsnyheter লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 28 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Distriktsnyheter ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 66 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Distriktsnyheter  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views