যশোর জেনারেল হাসপাতালে ফের রোগীর ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে… | আই নিউজ বিডি

যশোর

যশোর জেনারেল হাসপাতালে ফের রোগীর ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই নারী আটক!

****
Eidok-এ শেয়ার
যশোর জেনারেল হাসপাতালে ফের রোগীর ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই নারী আটক!
ছবি: সংগৃহীত

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষারত এক রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের মেডিসিন বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোসাম্মৎ তমা খানম যশোর সদর উপজেলার মাহিদিয়া পুলের হাট এলাকার মোহাম্মদ হোসেন আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তমা খানম হাসপাতালে করোনারি ইউনিটের নিচতলায় ৬নং মেডিসিন বহির্বিভাগের সামনে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বন্যা (১৯) ও তানিয়া (২২) নামে দুই নারী কৌশলে তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ২ হাজার ৫০০ টাকা বের করার চেষ্টা করেন। তবে তমা খানম বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের হাতেনাতে ধরে ফেলেন।

পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে ওই দুই নারীকে আটক করে গার্ড পুলিশের হেফাজতে দেন।

আটককৃত নারীরা হলেন— পাবনা জেলার আমিনবাজার থানার কাশীনাথপুর গ্রামের আল আমিনের স্ত্রী বন্যা (১৯) এবং একই গ্রামের রায়হানের স্ত্রী তানিয়া (২২)। তারা বর্তমানে যশোরের রূপদিয়া চাউলিয়া তেলপাম্প এলাকার আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকেন বলে জানা গেছে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy