নরসিংদীতে খেয়া ভাড়াকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে আহত ১০ | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে খেয়া ভাড়াকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে আহত ১০ 

নরসিংদীতে খেয়া ভাড়াকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে আহত ১০ 
Share on Eidok
নরসিংদীতে খেয়া ভাড়াকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে আহত ১০ 
Photo: collected

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী সদরের চরাঞ্চলে খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিতরামপুর খেয়া ঘাটটি চরাঞ্চলের মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। সম্প্রতি খেয়া ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবারও এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। 

এরই জেরে মঙ্গলবার সকালে আবারও উভয় পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা-বল্লম ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে দুইজন টেঁটাবিদ্ধ। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে খেয়া ঘাটে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। একপক্ষ সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “খেয়া ঘাটের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা সাতজন আহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছি, তদন্ত চলছে।” 

সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন।

Comments 0

No comments found

Related News Articles

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crime ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crime ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crime চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 33 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crime মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 70 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crime কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crime শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crime মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views