নরসিংদীতে খেয়া ভাড়াকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে আহত ১০ | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে খেয়া ভাড়াকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে আহত ১০ 

নরসিংদীতে খেয়া ভাড়াকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে আহত ১০ 
Eidok-এ শেয়ার
নরসিংদীতে খেয়া ভাড়াকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে আহত ১০ 
ছবি: সংগৃহীত

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী সদরের চরাঞ্চলে খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিতরামপুর খেয়া ঘাটটি চরাঞ্চলের মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। সম্প্রতি খেয়া ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবারও এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। 

এরই জেরে মঙ্গলবার সকালে আবারও উভয় পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা-বল্লম ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে দুইজন টেঁটাবিদ্ধ। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে খেয়া ঘাটে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। একপক্ষ সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “খেয়া ঘাটের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা সাতজন আহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছি, তদন্ত চলছে।” 

সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 86 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 ভিউ