বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ, পুলিশে মামলা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ, পুলিশে মামলা..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ, পুলিশে মামলা..
বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ, পুলিশে মামলা..
ছবি: সংগৃহীত
মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রামে নয় বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা রমজান কাজীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রক্..

শোরের বাঘারপাড়া উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার দাদাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামে।

পুলিশ জানায়, আটক রমজান কাজী বারবাগ গ্রামের শাহাদাৎ কাজীর ছেলে। শিশুটির পরিবার জানায়, সে বাবা-মায়ের সঙ্গে নড়াইলে থাকত। প্রায় ১৫ দিন আগে রমজান কাজী নড়াইলে গিয়ে নাতনিকে বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ অক্টোবর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে খেলনা কেনার প্রলোভন দেখিয়ে রমজান কাজী শিশুটিকে ধর্ষণ করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর ঘটনাটি প্রকাশ পেলে পরিবার বিষয়টি পুলিশকে জানায়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইজুল ফকির তাইজুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে, আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

Walang nakitang komento


News Card Generator