তরুণ প্রজন্মই গড়বে ন্যায়ভিত্তিক বাংলাদেশ: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

Chhatra Shibir President Jahidul Islam stated in Jhenaidah that today's youth will establish a just and equitable Bangladesh, ending the tyranny of the previous regime.
Condividi su Eidok
তরুণ প্রজন্মই গড়বে ন্যায়ভিত্তিক বাংলাদেশ: শিবির সভাপতি জাহিদুল ইসলাম
Foto: archivio

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম ঝিনাইদহে বলেছেন, বিগত সরকারের জুলুমতন্ত্রের সমাপ্তি ঘটিয়ে আজকের তরুণরাই আগামী দিনে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

 

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিগত সময়ে দেশে চরম জুলুমতন্ত্র কায়েম ছিল। তবে আজকের তরুণ প্রজন্মের মাধ্যমেই আগামী দিনে দেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নতুন শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম সময় নষ্ট না করে বেশি বেশি পড়াশোনা করার আহ্বান জানান। তিনি বিগত সরকারের আমলে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় সংঘটিত জুলুমের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের আমলে এই জনপদে অনেক ছাত্র ও দলের ভাইদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, এমনকি অনেকের চোখ উপড়ে খুন করা হয়েছে।

সভাপতি জাহিদুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন হাসিনা সরকারের দমন-পীড়নের কথা উল্লেখ করে আরও বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নারী-শিশুদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলা, মামলা ও জুলুমের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তিনি শিক্ষার্থীদের ফ্যাসিবাদি সেই দিনগুলোর কথা স্মরণে রেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তার বিশ্বাস, আজকের এই তরুণরাই আগামীর নতুন ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার আবু নাইমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের শিক্ষক ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান Politica সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 34 Views পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন Politica পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 28 Views গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী Politica গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 30 Views ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার Politica ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 36 Views তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা Politica তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 41 Views কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই Politica কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই 96 Views বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু Politica বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু 62 Views