তরুণ প্রজন্মই গড়বে ন্যায়ভিত্তিক বাংলাদেশ: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

Chhatra Shibir President Jahidul Islam stated in Jhenaidah that today's youth will establish a just and equitable Bangladesh, ending the tyranny of the previous regime.
Partager sur Eidok
তরুণ প্রজন্মই গড়বে ন্যায়ভিত্তিক বাংলাদেশ: শিবির সভাপতি জাহিদুল ইসলাম
Photo : collectée

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম ঝিনাইদহে বলেছেন, বিগত সরকারের জুলুমতন্ত্রের সমাপ্তি ঘটিয়ে আজকের তরুণরাই আগামী দিনে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

 

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিগত সময়ে দেশে চরম জুলুমতন্ত্র কায়েম ছিল। তবে আজকের তরুণ প্রজন্মের মাধ্যমেই আগামী দিনে দেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নতুন শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম সময় নষ্ট না করে বেশি বেশি পড়াশোনা করার আহ্বান জানান। তিনি বিগত সরকারের আমলে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় সংঘটিত জুলুমের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের আমলে এই জনপদে অনেক ছাত্র ও দলের ভাইদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, এমনকি অনেকের চোখ উপড়ে খুন করা হয়েছে।

সভাপতি জাহিদুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন হাসিনা সরকারের দমন-পীড়নের কথা উল্লেখ করে আরও বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নারী-শিশুদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলা, মামলা ও জুলুমের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তিনি শিক্ষার্থীদের ফ্যাসিবাদি সেই দিনগুলোর কথা স্মরণে রেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তার বিশ্বাস, আজকের এই তরুণরাই আগামীর নতুন ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার আবু নাইমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের শিক্ষক ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল Politique শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল 36 Views ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা Politique ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা 17 Views কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক Politique কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক 36 Views ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির Politique ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির 38 Views গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” Politique গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” 79 Views ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ Politique ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ 18 Views নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politique নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 42 Views