মানুষের জীবন নিয়ে এমন বাণিজ্য! আশুলিয়ায় ধরা পড়ল নকল ওষুধ তৈরির কারখানা..... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মানুষের জীবন নিয়ে এমন বাণিজ্য! আশুলিয়ায় ধরা পড়ল নকল ওষুধ তৈরির কারখানা.....

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
মানুষের জীবন নিয়ে এমন বাণিজ্য! আশুলিয়ায় ধরা পড়ল নকল ওষুধ তৈরির কারখানা.....
মানুষের জীবন নিয়ে এমন বাণিজ্য! আশুলিয়ায় ধরা পড়ল নকল ওষুধ তৈরির কারখানা.....
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধসহ একজনকে আটক করা..

 হয়। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এর আগে, মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকার মোতালেব ভিলা নামের একটি ছয়তলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।  

আটককৃত ব্যক্তির নাম মো. জিসান (২৮)। তিনি পাবনা জেলার বাসিন্দা এবং ‌ওই কারখানার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

 গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইলে একটি ছয়তলা ভবনের ছাদের এক কক্ষে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে ভেজাল ওষুধ উৎপাদন করা হচ্ছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধ তৈরির কারখানা থেকে বোতল, লেবেল, কেমিক্যাল, প্যাকেট এবং ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় একই ভবনের দ্বিতীয় ও নিচতলায় 'গাজী মেডিসিন পয়েন্ট' নামের ২টি গোডাউন এবং নিচতলার বাহিরে তাদের বিক্রয় কেন্দ্র 'গাজী মেডিসিন ডিস্ট্রিবিউশন' নামের ওষুদের দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন বিদেশী ওষুধ জব্দ করা হয়।

 

র‍্যাব আরও জানায়, তারা মূলত তাদের যে 'গাজী মেডিসিন ডিস্ট্রিবিউশন' নামের বিক্রয় কেন্দ্রটি রয়েছে, সেখানে বৈধ ওষুধের আড়ালে এ সকল নকল পণ্য বাজারজাত করে আসছিল। 

অভিযানের নেতৃত্ব দেওয়া র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, র‌্যাব-৪ ও ড্রাগ এডমিনিস্ট্রেশনের উদ্যোগে যৌথভাবে এই ছয়তলা বিল্ডিংয়ে অবস্থিত নকল ওষুধের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।  কারখানার মালিক পলাতক রয়েছে, তবে আমরা ম্যানেজারকে ধরেছি এবং দুই লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। জব্দকৃত মালামাল ধবংস করা হবে এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

Aucun commentaire trouvé


News Card Generator