যশোরে গোপন অভিযানে পিস্তল উদ্ধার, রান্নাঘরের মাটির নিচে লুকানো অস্ত্র! | আই নিউজ বিডি

যশোর

যশোরে গোপন অভিযানে পিস্তল উদ্ধার, রান্নাঘরের মাটির নিচে লুকানো অস্ত্র!

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ): গোপন সংবাদের ভিত্তিতে যশোরে পরিচালিত অভিযানে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রটি রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা ছিল।..
Chia sẻ lên Eidok
যশোরে গোপন অভিযানে পিস্তল উদ্ধার, রান্নাঘরের মাটির নিচে লুকানো অস্ত্র!
Ảnh: tư liệu

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হাসনাত খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এরপর তিনি নিজে নেতৃত্বে অভিযান চালান। এ সময় রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়।

ওসি বলেন, “অস্ত্রটি দেশি না বিদেশি—তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা শেষে বিষয়টি জানা যাবে।” তবে স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া পিস্তলটি বিদেশি হতে পারে।

অভিযান চলাকালে অস্ত্রের মালিক হিসেবে চিহ্নিত শাকিল হোসেন পালিয়ে যায়। তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

শাকিলের মা সখিনা বেগম সাংবাদিকদের বলেন, “প্রায় এক সপ্তাহ আগে আমার ছেলে রান্না ঘরের মাটির নিচে পিস্তলটি পুঁতে রাখে। আমি ঘটনাটি দেখেছিলাম, কিন্তু ভয় পেয়ে কাউকে কিছু বলিনি। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয়দের অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Tội phạm মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Tội phạm কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Tội phạm শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Tội phạm মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার Tội phạm রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ Tội phạm ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Tội phạm কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 Views