যশোরে গোপন অভিযানে পিস্তল উদ্ধার, রান্নাঘরের মাটির নিচে লুকানো অস্ত্র! | আই নিউজ বিডি

যশোর

যশোরে গোপন অভিযানে পিস্তল উদ্ধার, রান্নাঘরের মাটির নিচে লুকানো অস্ত্র!

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ): গোপন সংবাদের ভিত্তিতে যশোরে পরিচালিত অভিযানে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রটি রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা ছিল।..
Eidok-এ শেয়ার
যশোরে গোপন অভিযানে পিস্তল উদ্ধার, রান্নাঘরের মাটির নিচে লুকানো অস্ত্র!
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হাসনাত খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এরপর তিনি নিজে নেতৃত্বে অভিযান চালান। এ সময় রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়।

ওসি বলেন, “অস্ত্রটি দেশি না বিদেশি—তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা শেষে বিষয়টি জানা যাবে।” তবে স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া পিস্তলটি বিদেশি হতে পারে।

অভিযান চলাকালে অস্ত্রের মালিক হিসেবে চিহ্নিত শাকিল হোসেন পালিয়ে যায়। তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

শাকিলের মা সখিনা বেগম সাংবাদিকদের বলেন, “প্রায় এক সপ্তাহ আগে আমার ছেলে রান্না ঘরের মাটির নিচে পিস্তলটি পুঁতে রাখে। আমি ঘটনাটি দেখেছিলাম, কিন্তু ভয় পেয়ে কাউকে কিছু বলিনি। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয়দের অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 72 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 60 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 98 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Crime ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 41 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Crime শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views