বিধবা মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা,অভিযোগ থানায়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিধবা মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা,অভিযোগ থানায়..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
বিধবা মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা,অভিযোগ থানায়..
বিধবা মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা,অভিযোগ থানায়..
ছবি: সংগৃহীত
বিধবা মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা,অভিযোগ থানায়

 যশোর চৌগাছার সলুয়া গ্রামে বিধবা ময়না বেগমকে দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব দিয়ে যাচ্ছিল শাহাবুদ্দিন।
শাহাবুদ্দিনের কথায় রাজি না হাওয়ায় বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে আসছিল ভুক্তভোগী ময়না বেগমকে।

২২/১০/২৫  বুধবার ময়না বেগমকে বাড়ি একা পেয়ে শাহাবুদ্দিন ময়না বেগমের বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। 
ভুক্তভোগী ময়না এমন অবস্থায় চিৎকার চেঁচামেচি করতে গেলে শাহাবুদ্দিন কিল,ঘুষি,চড়, থাপ্পর ,লাথি মারতে শুরু করে।

পরবর্তীতে, স্থানীয় মানুষ পরিস্থিতি বুঝতে পেরে ভুক্তভোগী ময়নাকে ঘটনা থেকে উদ্ধার করে। 


ভুক্তভোগী ময়না বেগম বলেন, দীর্ঘদিন যাবত শাহাবুদ্দিন আমাকে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে।
রাজি না হওয়াতে আমাকে ভয় ভীতি দেখায়। 
আজ আমি বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে আমাকে ধর্ষণের চেষ্টা করে। 
আমি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ করেছি।

Keine Kommentare gefunden


News Card Generator