কুমিল্লা

কুমিল্লায় বিএমবি ব্রিকস ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

কালিকাপুরে পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ, প্রতিবেদন দিতে হবে ১৯ ডিসেম্বরের মধ্যে..
Dela på Eidok
কুমিল্লায় বিএমবি ব্রিকস ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
Foto: arkiv

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিকাপুরে অবস্থিত অবৈধ ইটভাটা ‘মেসার্স বিএমবি ব্রিকস’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

সোমবার (২১ অক্টোবর ২০২৫) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত নির্দেশ দিয়েছেন, পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটাটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

এই নির্দেশনা এসেছে জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে।  
রিটে বলা হয়, বিএমবি ব্রিকস নামক ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে, যা স্থানীয় পরিবেশ, জনস্বাস্থ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মারাত্মক হুমকি।

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন—  
 “এই ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও দূষণে আশপাশের স্কুল, মাদ্রাসা ও বসতবাড়ির পরিবেশ বিপর্যস্ত। আদালতের নির্দেশে এখন প্রশাসনের দায়িত্ব দ্রুত ব্যবস্থা নেওয়া।”

স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটার কারণে শিশুদের শ্বাসকষ্ট, ফসলের ক্ষতি এবং শব্দ দূষণের সমস্যা প্রকট আকার ধারণ করেছে।  
তারা আদালতের নির্দেশকে স্বস্তিদায়ক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ Distriktsnyheter সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ 43 Views বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান Distriktsnyheter বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 91 Views সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন Distriktsnyheter সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন 65 Views ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ Distriktsnyheter ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 59 Views সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ Distriktsnyheter সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 70 Views নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা Distriktsnyheter নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 69 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ Distriktsnyheter লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 49 Views