কুমিল্লায় বিএমবি ব্রিকস ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় বিএমবি ব্রিকস ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ..

এইচ,এম,আল আমিন ভূঁইয়া avatar   
এইচ,এম,আল আমিন ভূঁইয়া
কুমিল্লায় বিএমবি ব্রিকস ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ..
কুমিল্লায় বিএমবি ব্রিকস ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ..
ছবি: সংগৃহীত
কালিকাপুরে পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ, প্রতিবেদন দিতে হবে ১৯ ডিসেম্বরের মধ্যে..

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিকাপুরে অবস্থিত অবৈধ ইটভাটা ‘মেসার্স বিএমবি ব্রিকস’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

সোমবার (২১ অক্টোবর ২০২৫) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত নির্দেশ দিয়েছেন, পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটাটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

এই নির্দেশনা এসেছে জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে।  
রিটে বলা হয়, বিএমবি ব্রিকস নামক ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে, যা স্থানীয় পরিবেশ, জনস্বাস্থ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মারাত্মক হুমকি।

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন—  
 “এই ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও দূষণে আশপাশের স্কুল, মাদ্রাসা ও বসতবাড়ির পরিবেশ বিপর্যস্ত। আদালতের নির্দেশে এখন প্রশাসনের দায়িত্ব দ্রুত ব্যবস্থা নেওয়া।”

স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটার কারণে শিশুদের শ্বাসকষ্ট, ফসলের ক্ষতি এবং শব্দ দূষণের সমস্যা প্রকট আকার ধারণ করেছে।  
তারা আদালতের নির্দেশকে স্বস্তিদায়ক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন।

Комментариев нет


News Card Generator