কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে যুবদলের হা'ম'লা: জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রশিবিরের

25 people were injured in an attack by Juba Dal activists on Chhatra Shibir's Quran training program in Noakhali. Shibir issued a 24-hour ultimatum to arrest the attackers.
Auf Eidok teilen
কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে যুবদলের হা'ম'লা: জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রশিবিরের
Foto: Archiv

নোয়াখালীর কাসেম বাজার জামে মসজিদে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে যুবদল নেতাকর্মীদের হামলায় ২৫ জন আহত; ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম শিবিরের।

নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এই বর্বর হামলার জন্য ছাত্রশিবির স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকালে নোয়াখালীর নেওয়াজপুর ইউনিয়নের কাসেম বাজার জামে মসজিদে এই হামলার ঘটনা ঘটে। জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী জানান, শনিবার একই মসজিদে দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করেছিল ছাত্রশিবির। সেখানে কিছু যুবদল নেতার নেতৃত্বে প্রথম হামলা হয়। এর প্রতিবাদে রোববার আসরের নামাজের পর আবারও কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করা হলে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মসজিদে থাকা ছাত্রশিবিরের নেতাকর্মীর ওপর আবারও হামলা চালায়।

হামলার একপর্যায়ে হামলাকারীরা মসজিদে তালা মেরে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে। তাদের ইটপাটকেল নিক্ষেপে ছাত্রশিবিরের প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের আনতে অ্যাম্বুলেন্স গেলেও তা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ফজলে রাব্বী। আহতদের মধ্যে নোয়াখালী শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, শিবিরের সাথী ছালাউদ্দিন সহ ১৬ জন গুরুতর আহত।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন, স্থানীয় বিএনপি ও যুবদলের ‘সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে। তিনি লেখেন, এই হামলা ‘নব্য ফ্যাসিস্ট ও কুরআন বিদ্বেষী রাজনীতি’-র বহিঃপ্রকাশ। কুরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে।

হামলাটিকে অসভ্যতা আখ্যা দিয়ে জাহিদুল ইসলাম বলেন, "অসভ্যতারও একটা সীমা থাকা উচিত।" তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন যে, "৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না।" আওয়ামী চরিত্রের চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রশিবির সভাপতি এ সময় আলটিমেটাম দিয়ে বলেন, "আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। নতুবা যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। আমাদের উদারতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না।" এই আল্টিমেটাম স্থানীয় প্রশাসন ও সরকারের ওপর দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য চাপ সৃষ্টি করেছে।


কুরআন শিক্ষায় এমন নগ্ন হামলা ধর্মীয় ও রাজনৈতিক উভয় মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, যা নোয়াখালীর স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden