সিলেট-৩: ঐতিহ্যবাহী আসনে বিএনপির মনোনয়নযুদ্ধ চরমে; ইসলামী দলগুলোর… | আই নিউজ বিডি

সিলেট

সিলেট-৩: ঐতিহ্যবাহী আসনে বিএনপির মনোনয়নযুদ্ধ চরমে; ইসলামী দলগুলোর একক প্রার্থী নজর কেড়েছে

The fierce nomination battle among multiple heavyweights for the BNP ticket in Sylhet-3 is escalating. Simultaneously, Islamic parties, led by single candidate Alhaj Maulana Nazrul Islam, are unitedly..
مشاركة على Eidok
সিলেট-৩: ঐতিহ্যবাহী আসনে বিএনপির মনোনয়নযুদ্ধ চরমে; ইসলামী দলগুলোর একক প্রার্থী নজর কেড়েছে
الصورة: مجمّعة

সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) এবার নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত। ঐতিহ্যগতভাবে বিএনপি ঘরানার ভোটারপ্রধান এই আসনে, ধানের শীষের টিকিট পেতে দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতা এখন চরমে। অন্যদিকে, একক প্রার্থীকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর সংগঠিত তৎপরতাও ভোটের সমীকরণকে জটিল করে তুলেছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, একক প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত বিএনপি’র অভ্যন্তরীণ বিভক্তি কাটবে না। এই আসনে মনোনয়ন যুদ্ধে যারা মাঠে নিজেদের অবস্থান মজবুত করতে তৎপর, তাদের মধ্যে আছেন: যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম. এ. মালিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. এ. সালাম, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, নগর বিএনপি সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান এবং যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই।

দীর্ঘদিন যুক্তরাজ্যে সক্রিয় থাকার পর দেশে ফিরে এম. এ. মালিক ইতোমধ্যে নির্বাচনী মাঠে সাধারণ ভোটারের সাড়া পাচ্ছেন। ব্যারিস্টার এম. এ. সালাম দেড় যুগ ধরে এই আসনে সক্রিয় এবং দলের দুর্দিনে সংগঠন পুনর্গঠনে ভূমিকা রাখলেও গত নির্বাচনে শেষ মুহূর্তে মনোনয়ন ছেড়ে দেন। বর্তমানে তৃণমূল পর্যায়ে তার পক্ষে ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে।

অন্যদিকে, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী রাজপথের আন্দোলন ও সাংগঠনিক নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তৃণমূলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শক্ত অবস্থানে রয়েছেন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল আন্দোলন-সংগ্রামে কারাবরণ করে এখন নতুন উদ্যমে গণসংযোগ ও শোডাউনের মাধ্যমে মনোযোগ কাড়ছেন। প্রয়াত এম. এ. হকের পুত্র ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান নতুন মুখ হলেও পারিবারিক পরিচয়ে দ্রুত পরিচিতি পেয়েছেন।

ঐতিহ্যের ধারায় ইসলামী দলগুলো:

বিএনপি’র এই অভ্যন্তরীণ বিভক্তির বিপরীতে ইসলামী দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একক প্রার্থী ঘোষণা করে সংগঠিতভাবে মাঠে নেমেছে। দলটির প্রার্থী আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম, যিনি জমিয়তের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের কওমি ও হেফাজত ঘরানার বড় ভোটব্যাংক তার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে।

স্মরণ করা যেতে পারে, ১৯৭০ সালের নির্বাচনে খেজুরগাছ প্রতীকে আল্লামা নূরউদ্দিন গহরপুরী রাহ. এই আসনে প্রার্থী হয়ে অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন জেনারেল এম. এ. জি. ওসমানীর কাছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় জমিয়ত এ আসনে শক্ত অবস্থান ধরে রেখেছে। জামেয়া রেঙ্গা পরিবারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত মাওলানা নজরুল ইসলামের পক্ষে কওমি মাদরাসা ও ধর্মভিত্তিক সংগঠনগুলোর বড় সমর্থন রয়েছে।

এছাড়াও খেলাফত মজলিসের মো. দিলওয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জামায়াতে ইসলামীর মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা লুৎফুর রহমান কাসেমী এবং ইসলামী আন্দোলনের মাওলানা রেজাউল হক চৌধুরী রাজু—সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালাচ্ছেন।

সব মিলিয়ে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন যুদ্ধ যেমন তীব্র, তেমনি ইসলামী দলগুলোর সংগঠিত ভোটের তৎপরতাও আসনটির নির্বাচনী সমীকরণকে অপ্রত্যাশিত দিকে নিয়ে যেতে পারে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে السياسة নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 78 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি السياسة গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 59 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা السياسة আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর السياسة পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের السياسة নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 64 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া السياسة নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 85 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের السياسة পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 64 Views