জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার মান্দা অঞ্চলে ৫১তম… | আই নিউজ বিডি

নওগাঁ

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার মান্দা অঞ্চলে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

****
Podijeli na Eidoku
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার মান্দা অঞ্চলে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Foto: arhiva

আল আমিন স্বাধীন 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ 

 

নওগাঁর মান্দায় জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার সকালে উপজেলার একটি মিলনায়তনে শাখা পরিচালক আলিমুদ্দিন আলিম-এর ব্যবস্থাপনায় এবং শাখা সহকারী পরিচালক রবিউল ইসলাম আকরাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ফুলকুঁড়ি সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে অতিথিদের বক্তব্য, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা, দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ফুলকুঁড়ি আসর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা অনন্য ও প্রশংসনীয়।

 

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ফুলকুঁড়ি সদস্য ও অসংখ্য শিশু-কিশোর উপস্থিত ছিলেন।

মাসব্যাপী আয়োজিত মাইন্ড ম্যারাথন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ৩০টিরও বেশি পুরস্কার ও সনদ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Komentari 0

Nema komentara

povezani članci

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Vijesti iz okruga পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Vijesti iz okruga ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Vijesti iz okruga দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Vijesti iz okruga চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Vijesti iz okruga লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views