জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার মান্দা অঞ্চলে ৫১তম… | আই নিউজ বিডি

নওগাঁ

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার মান্দা অঞ্চলে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

****
Eidokでシェア
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার মান্দা অঞ্চলে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
写真:提供

আল আমিন স্বাধীন 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ 

 

নওগাঁর মান্দায় জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার সকালে উপজেলার একটি মিলনায়তনে শাখা পরিচালক আলিমুদ্দিন আলিম-এর ব্যবস্থাপনায় এবং শাখা সহকারী পরিচালক রবিউল ইসলাম আকরাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ফুলকুঁড়ি সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে অতিথিদের বক্তব্য, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা, দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ফুলকুঁড়ি আসর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা অনন্য ও প্রশংসনীয়।

 

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ফুলকুঁড়ি সদস্য ও অসংখ্য শিশু-কিশোর উপস্থিত ছিলেন।

মাসব্যাপী আয়োজিত মাইন্ড ম্যারাথন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ৩০টিরও বেশি পুরস্কার ও সনদ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

コメント 0

コメントがありません

関連記事

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 20 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 39 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 70 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views