কাঠালিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুর

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুরের ঘটনা ঘ..
Del på Eidok
কাঠালিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুর
Foto: arkiv



কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা দুই বখাটেকে আটক করে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামীম মোল্লা জানান, রাব্বী হাওলাদারসহ ৩/৪ জন বখাটে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের পথে-ঘাটে কু-প্রস্তাব দিত এবং আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় বুধবার (১৫ অক্টোবর) তিনি রাব্বী হাওলাদার ও তার সঙ্গীদের বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেন।


প্রধান শিক্ষক আরও জানান, পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বখাটে রাব্বী ও তার অপর এক সঙ্গী স্কুলে প্রবেশ করে। তাদের ক্যাম্পাসে আসার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষকের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাব্বী হাওলাদার স্কুলের জানালার শিক ভেঙে প্রধান শিক্ষকের পিঠে আঘাত করে।


এ সময় রাব্বীর সঙ্গে থাকা অপর ছেলেটি বাইরে গিয়ে অন্যান্য সন্ত্রাসীদের ডেকে আনে। তারা দা দিয়ে কুপিয়ে, পিটিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে বিদ্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন এসে রাব্বী ও দুলাল হাওলাদার নামে দুই বখাটেকে আটক করে।


উল্লেখ্য, বখাটে রাব্বী হাওলাদার মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে ২০২২ সালে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Forbrydelse রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 10 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Forbrydelse সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 33 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Forbrydelse গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 28 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 85 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Forbrydelse কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Forbrydelse চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Forbrydelse সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 104 Views