কাঠালিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুর

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুরের ঘটনা ঘ..
分享到 Eidok
কাঠালিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুর
图片:来源收集



কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা দুই বখাটেকে আটক করে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামীম মোল্লা জানান, রাব্বী হাওলাদারসহ ৩/৪ জন বখাটে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের পথে-ঘাটে কু-প্রস্তাব দিত এবং আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় বুধবার (১৫ অক্টোবর) তিনি রাব্বী হাওলাদার ও তার সঙ্গীদের বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেন।


প্রধান শিক্ষক আরও জানান, পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বখাটে রাব্বী ও তার অপর এক সঙ্গী স্কুলে প্রবেশ করে। তাদের ক্যাম্পাসে আসার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষকের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাব্বী হাওলাদার স্কুলের জানালার শিক ভেঙে প্রধান শিক্ষকের পিঠে আঘাত করে।


এ সময় রাব্বীর সঙ্গে থাকা অপর ছেলেটি বাইরে গিয়ে অন্যান্য সন্ত্রাসীদের ডেকে আনে। তারা দা দিয়ে কুপিয়ে, পিটিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে বিদ্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন এসে রাব্বী ও দুলাল হাওলাদার নামে দুই বখাটেকে আটক করে।


উল্লেখ্য, বখাটে রাব্বী হাওলাদার মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে ২০২২ সালে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা (Simplified): 犯罪 রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 14 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ (Simplified): 犯罪 সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 53 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা (Simplified): 犯罪 গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 30 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ (Simplified): 犯罪 সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 91 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য (Simplified): 犯罪 কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক (Simplified): 犯罪 চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী (Simplified): 犯罪 সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 106 Views